Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Abhishek Banerjee

রাতভর পুলিশি তল্লাশি, সোনারপুরে অভিষেককে হেনস্তায় গ্রেপ্তার ৬

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬। গতকাল, শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পথে তিনি জনরোষের মুখে পড়েছিলেন। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল। গাড়ি ঘিরে 'চোর' স্লোগানও দেওয়া হয়েছিল।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ০৯:৪৫

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ০৯:৪৫

options
link
রাতভর পুলিশি তল্লাশি, সোনারপুরে অভিষেককে হেনস্তায় গ্রেপ্তার ৬ zoom
সোনারপুরে অভিষেককে হেনস্তায় গ্রেপ্তার ৬।

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষ, হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৬। গতকাল, শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পথে তিনি জনরোষের মুখে পড়েছিলেন। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল। গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। তৃণমূল কর্মীর বাড়িতে হেঁটে যাওয়ার সময় তুমুল হেনস্তার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। রাতভর ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিওর সূত্র ধরেই ওই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক খবর। হামলায় আর কারা জড়িয়ে? তাঁদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে খবর।

ধৃতরা স্থানীয় বলেই প্রাথমিক খবর। হামলার সময় তাঁদের দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে আর কারা জড়িত? ধৃতদের জেরা করে আর কারা ঘটনায় জড়িয়ে সেই তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। পুলিশের বাহিনী এলাকায় ঘুরছে। পুলিশি নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরও ওই এলাকায় রাতে চাপা উত্তেজনা ছিল বলে খবর। রাতেই চলে অভিযান। আজ, রবিবার সকালে ছ’জন গ্রেপ্তারির কথা জানা গিয়েছে। ধৃতদের বিষয়ে পুলিশ তেমন কিছু জানাতে চায়নি বলেই খবর। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি রীতিমতো মারধর ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বের হয়েই প্রথমে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান অভিষেক।  

উল্লেখ্য, শনিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি রীতিমতো মারধর ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বের হয়েই প্রথমে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান অভিষেক। তবে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের তরফে জানানো হয়, ভর্তির প্রয়োজন নেই। এরপর মিন্টো পার্কের ধারে আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও একই কথা বলা হয়। এই পুরো সময়ে অভিষেকের সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই অবস্থায় তাঁকে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, “আপাতত বাড়িতেই চিকিৎসা হবে। স্যালাইন, অক্সিজেন যা লাগবে বাড়িতেই দেওয়া হবে। প্রয়োজন পড়লে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অভিষেকের।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.