সুমন করাতি, হুগলি: ক্রেতা সেজে একই দোকানে বারবার রেইকি! সুযোগ বুঝে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর। শ্রীরামপুরের বউবাজার এলাকার এই ঘটনার ভাইরাল সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ।
২৮ মে সন্ধ্যা সাতটা নাগাদ প্রায় ৮০ গ্রাম ওজনের সাতটি সোনার চেইন ছিনিয়ে নেয় দুষ্কৃতী। জানা গিয়েছে, ওইদিন সন্ধেয় দোকান ফাঁকাই ছিল। সেই সময় এক যুবক আসে। সোনার দোকানের মহিলা কর্মীকে বলে, আগের দিন নিয়ে যাওয়া সোনার হার বদল করবে। কর্মী সোনার হারের গোছা নিয়ে দেখাতে যাওয়ার সময় তাঁর হাত থেকে চেইনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। সোনার দোকানদার জানান, গত ১৪ তারিখে এক অচেনা ব্যক্তি একটি রুপোর হার কেনেন। এর পর ফের ২৫ তারিখে একটি রুপোর আঙটি কেনেন। ফের ২৮ তারিখ দোকানে এসে সোনার হার দেখতে চায়। মহিলা কর্মী হার বের করতেই তাঁর হাত থেকে সাতটি হাত ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
দোকান মালিক কমল পাল বলেন, “প্রায় ৮ লক্ষ টাকার হার ছিল। এরপরই খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।”এ বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, “তদন্ত চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তাই দুষ্কৃতী ধরা পড়বেই।”
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?