সৌরভ মাজি, বর্ধমান: তিনি ৮০ নট আউট। এবারও মাঠে নেমেছেন। সামনের কয়েকটি দাঁত পড়ে গিয়েছে। তাই সব উচ্চারণ স্পষ্ট হয় না। কিন্তু লড়াই ছাড়েননি। পঞ্চমবারের জন্য পঞ্চায়েত ভোটের লড়াইয়ে তিনি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দেবীরানি মুখোপাধ্যায়। সেই যেবার তৃণমূলের জন্ম হল তখন থেকেই মমতার লড়াইয়ে শরিক তিনি।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বললে সন্ত্রাসের ছবি ফুটে ওঠে অনেকের চোখেই। লাল সন্ত্রাসে সেই সময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত সেখানে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ওই বছরই পঞ্চায়েত নির্বাচনও হয় রাজ্যে। প্রথমবার তৃণমূলের হয়ে গ্রাম পঞ্চায়েতে লড়াই করেছিলেন দেবীরানি। সেই সময় বামেদের বিরুদ্ধে প্রার্থী হতে গেলে কলিজার কতটা জোর থাকা প্রয়োজন, সেই সময় যাঁরা বিরোধী রাজনীতি করেছে তাঁরাই জানেন। দেবীরানির ছেলে বিপ্রপ্রসাদ মুখোপাধ্যায় জানান, সেবার কৈয়র গ্রাম পঞ্চায়েতে কৈয়র গ্রাম থেকে প্রার্থী হন তাঁর মা। প্রথমবার লড়াই করে জয়ী হন। সিপিএম প্রার্থীকে মাত্র ৪ ভোটে পরাজিত করেছিলেন তিনি। লাল সরিয়ে সেবারই ঘাসফুল উড়িয়েছিলেন দেবীরানি। তার পরেও একবার প্রার্থী হন। কিন্তু হেরে যান।
[মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমান, তৃণমূলের বাধায় পালটা মার সিপিএমের]
গত বছর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাহার করতে হয়েছিল তাঁকে। শনিবার পঞ্চমবারের জন্য পঞ্চায়েত প্রার্থী হলেন দেবীরানি। এদিন বর্ধমানে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের উন্নয়ন শরিক হতেই এই বয়সেও ভোটে লড়ছি।” তবে আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁর ছেলে বিপ্রপ্রসাদবাবু। তিনি বলেন, “মনোনয়নপত্র জমা করলেও জানি না দল মাকে সিম্বল দেবে কি না।” সে যাই ঘটুক আপাতত তিনি প্রার্থী হয়ে গিয়েছেন।
কয়েকদিন আগেই ৭৪ বছর বয়সে মেমারি-১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হন সিপিএমের নমিতা সেনগুপ্ত। এবার ৮০ বছরের দেবীরানি প্রার্থী হয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হওয়ার ক্ষেত্রে নমিতাকে টপকে গেলেন।
[‘কে সন্ত্রাস করে দেখে নেব’, গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী ৭৪ বছরের ‘তরুণী’ নমিতা]
সর্বশেষ খবর
-
বিশ্বজুড়ে চৈতন্যপ্রেমের জোয়ার, বিশ্বব্যাপী শান্তিবার্তা ছড়িয়ে কলকাতায় ফিরলেন মহারাজ
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ