অর্ণব দাস, বারাকপুর: পুরভোটের আগে ফের উত্তপ্ত টিটাগড় (Titagarh)। বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু। হাতে এবং পায়ে গুরুতর চোট লেগেছে তার। কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন একরত্তি। বোমাটি কোথা থেকে ওই এলাকায় এল তা খতিয়ে দেখছে পুলিশ।
টিটাগড় থানার এমজি রোড পুরনো বাজার এলাকায় বিশ্বকর্মা মন্দিরের পিছনদিকে খেলা করছিল বছর চারেকের ওই শিশুটি। সেই সময় বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে দৌড়ে যান প্রায় সকলেই। তাঁরা দেখেন, ঘটনাস্থল থেকে প্রায় কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তার হাত ও পায়ে মারাত্মক চোট লেগেছে।
[আরও পড়ুন: দ্বিতীবার বিয়ে করছেন মদন মিত্র! চলছে দেদার কেনাকাটা]
উল্লেখ্য, এর আগে শুক্রবার একই কাণ্ড ঘটে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটেও। বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোর। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়।
[আরও পড়ুন: নজিরবিহীন ছবি বিধাননগরে! বুথে তৃণমূল ও বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে হাতাহাতি]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর