Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
BJP leader allegedly arrested over fraud case

সমৃদ্ধি যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, মেয়ে-সহ গ্রেপ্তার বিজেপি নেত্রী

বিজেপি নেত্রীর বিরুদ্ধে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২২, ২২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২২, ২২:০৮

options
link
সমৃদ্ধি যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, মেয়ে-সহ গ্রেপ্তার বিজেপি নেত্রী zoom

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এক মহিলাকে সমৃদ্ধি যোজনার টাকা মারধর করে কেড়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেত্রী ও তার মেয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতেই দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বাগদা থানার কোমরখোলা এলাকার ঘটনা৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুশীলা বিশ্বাস ও মেয়ে সুপ্রিয়া বিশ্বাস। সোমবার চন্দনা রায় নামে আহত মহিলা তাদের বিরুদ্ধে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ জানানা। বৃহস্পতিবার সন্ধেয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সড়ক থেকে রেল অবরোধ, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের]

বাগদার কুমোরখোলা গ্রামের বাসিন্দা চন্দনা রায়। স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও মেয়েকে নিয়ে কলকাতায় পরিচারিকার কাজ করে সংসার চালান। তাকে বছরখানেক আগে পাশের গ্রামের মহিলা সুশীলা বিশ্বাস সমৃদ্ধি যোজনার টাকা পাইয়ে দেওয়ার কথা বলেন। চন্দনা দেবী জানান, সুশীলা তাকে জানিয়েছিল ২০ হাজার টাকা পাওয়া যাবে। আর সেই টাকা তাকে শোধ করতে হবে না। তবে তার বিনিময়ে সুশীলাকে ১৫ হাজার টাকা দিতে হবে। সংসারে অভাব থাকায় তখন সুশীলার প্রস্তাবে রাজি হয়ে যান চন্দনা।

সম্প্রতি ওই প্রকল্পের টাকা চন্দনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। সোমবার চন্দনা রায় ও তাঁর ভাই সৌমিত্র শিকদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সুশীলার বাড়িতে যায়। অভিযোগ, তখন সুশীলা ১৫ হাজার টাকা দিতে ১৬ হাজার টাকা দাবি করে। যা নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, রাজি না হওয়ার তাঁকে মারধর করেন সুশীলা ও তাঁর ছেলেমেয়ে। চন্দনার আরও দাবি, “মারধর করে তাঁদের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় সুশীলা।” বাগদা থানায় অভিযোগ দায়ের করে চন্দনা। অভিযোগ পেয়ে মা ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, “সুশীলা বিশ্বাস বিজেপি কর্মী। সমৃদ্ধি যোজনা টাকা নিয়ে তিনি যা করেছেন পুলিশের কাছে তার তদন্তে অনুরোধ করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।” সুশীলা যে বিজেপি কর্মী তা মেনে নিয়েছেন বাগদা ২ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি হরষিত চন্দ্র বালা। তিনি বলেন, “সুশীলা মণ্ডল বিজেপির কমিটিতে ছিলেন। কিন্তু বর্তমানে নেই। তিনি ব্যক্তিগতভাবে যদি এই কাজ করে তাহলে তার সাজা হওয়া উচিত।”

[আরও পড়ুন: আজই ছিল পাকা দেখা, হবু বরকে অপেক্ষাও করতে বলেন, পার্কসার্কাস থেকে ফেরা হল না রিমার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.