সঞ্জিত ঘোষ, নদিয়া: সংখ্যালঘু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের জের। পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নদিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা রফিকুল শেখ। এই দলত্যাগের কোনও প্রভাবই দলে পড়বে না বলেই দাবি বিজেপির।
লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সম্প্রতি সল্টলেকে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ।” তিনি আরও বলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।” এই মন্তব্যেই অসন্তুষ্ট হন নদিয়া বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রফিকুল। সিদ্ধান্ত নেন দলবদলের।
[আরও পড়ুন: স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টার লাগিয়ে করা যাবে ভিডিও কল! নয়া চমক হোয়াটসঅ্যাপের]

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়া বিধানসভা এলাকার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শনিবার রাতে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার যোগদান দল আরও শক্তিশালী হবে বলে দাবি তৃণমূলের। এদিকে এই দলত্যাগকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। তবে ভোটে এই ভরাডুবির পর নেতার দল ত্যাগ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহলমহলের।
[আরও পড়ুন: মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা রণবীর কাপুরের, কী মিল পেলেন প্রধানমন্ত্রী আর বাদশার মধ্যে?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি