শেখর চন্দ, আসানসোল: ফের জামুরিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির কিছুটা দূরে ঝোপ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল জামুরিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল।
মৃতের নাম অশোক চক্রবর্তী। জামুরিয়ার হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা তিনি। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অশোক। সূত্রের খবর, রবিবার সকালে অশোকের বাড়ির ২ কিলোমিটার দূরে ঝোপে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মৃতের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী সেখানে যান। তখনই দেখেন দেহটি অশোকবাবুর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটি।
[আরও পড়ুন: পারিবারিক অশান্তিতে আত্মহত্যা? বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলে ও বাবার দেহ উদ্ধারে চাঞ্চল্য]
মৃত যুবক কীভাবে ওই ঝোপে এলাকায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। মৃতের মা বন্দনা চক্রবর্তী জানান, তাঁর ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিন্তু কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশায় তিনি। এবিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সদস্য সন্তোষ সিংয়ের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসকদল তাঁদের দলের একনিষ্ঠ কর্মীকে খুন করেছে। দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, দিন পনেরো আগেও এক বিজেপি কর্মী খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল জামুরিয়া।
[আরও পড়ুন: ধান ঝাড়াইয়ের মেশিনের সঙ্গে বিদ্যুৎবাহী তার জড়িয়ে বিপত্তি, মৃত্যু ভিনরাজ্যের ২ যুবকের]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা