সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: প্রায়ই রাজ্যের বিভিন্ন প্রা্ন্ত থেকে নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। এবার গরুকে ধর্ষণের (Rape) অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনার নৃশংসতায় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে গরুটির। নক্কারজনক এই ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার নামাখানা (Namkhana)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নামখানার উত্তর চন্দনপাড়া এলাকার বাসিন্দা আরতি ভুঁইয়া। তাঁদের বাড়িতে গোয়াল রয়েছে, সেখানে গরু থাকে। ভুঁইয়া পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে রাতের অন্ধকারে এলাকারই এক যুবক প্রদ্যুৎ ভুঁইয়া তাঁর বাড়ির গোয়াল ঘরে হানা দেয়। সেখানে থাকা একটি গরুকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ঘটনার পর প্রবল রক্তক্ষরণ হয় গরুটির। অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার ব্যবস্থা করা হলেও কোনও লাভ হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাণীটি।
[আরও পড়ুন: এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে CBI হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরল বাড়ি]
এরপরই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নামখানা থানায় অভিযোগ দায়ের করেন আরতি ভুঁইয়া। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। গবাদিপশু ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই যুবক কীভাবে এমন অমানবিক কাণ্ড ঘটাল, তা ভাবতেই পারছেন না এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। ঘটনার নৃশংতায় শিউরে উঠছেন মনোবিদরাও।
প্রসঙ্গত, এহেন ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গরুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গোসাপ এমনকী গর্ভবর্তী ছাগলকে ধর্ষণের ঘটনাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়ে।
[আরও পড়ুন: ২ ঘণ্টা তল্লাশির পর বাড়ি থেকে ‘আটক’ অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়]
সর্বশেষ খবর
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী