সুরজিৎ দেব, গঙ্গাসাগর: গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথেই বিপত্তি! দুষ্কৃতীর খপ্পরে পড়ে খোয়া গেল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। ফলে কার্যত শূন্য পকেট পুণ্যার্থীদের। খাবেন কী? বাড়ি ফিরবেন কীভাবে? ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ।
গত সপ্তাহেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্নপ্রান্ত থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় জমিয়েছেন। তাঁদের মধ্যেই ছিলেন হাওড়ার উলুবেড়িয়া থেকে যাওয়া ১৫০ জনের একটি দল। দলের নেতা শ্যাম মাখাল জানিয়েছেন, এদিন সাগরে স্নান সেরে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে তিনি ফিরছিলেন। সেই সময় ৫ নম্বর রাস্তায় কেউ একজন তাঁকে বলে জামার পিছনে ময়লা লেগে গিয়েছে। সেই ময়লা ধুতে যেতেই তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় ওই দুষ্কৃতী।
শ্যাম জানান, ব্যাগে তিন লক্ষ কুড়ি হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল। পুলিশকে জানানোর পরে মিনিট পনেরোর মধ্যেই ব্যাগটি উদ্ধার হলেও ব্যাগের মধ্যে থাকা টাকা ও মোবাইল হাওয়া হয়ে গিয়েছে। পুণ্যস্নানে এসে সব হারিয়ে এখন দিশেহারা ওই দলটি। খাওয়া-থাকা ও বাড়ি ফেরার কোনও উপায় না থাকায় কান্নায় ভেঙে পড়েছেন সকলে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে