দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনে বাঘ দর্শন। তাও আবার দক্ষিণরায় ধরা দিল বিদেশি পর্যটকের ক্যামেরায়। সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে একেবারে দুই সন্তান-সহ দেখা যায় তাকে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তাঁর ক্যামেরায় ধরা পড়ায় বেজায় খুশি ওই পর্যটক।

গত মঙ্গলবারই বিধানসভায় রাজ্যে বাঘের সংখ্যার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। চার বছর অন্তর বাঘসুমারি হয়। মন্ত্রী বলেন, “২০১০-এ রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ৭৪ টি। ২০১৪-এ এই সংখ্যা ছিল ৭৬। ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। ২০২২ সালে সেই সংখ্যা ১০১।” তাতে বেজায় খুশি বন্যপ্রাণপ্রেমীরা। সুন্দরবনেও খুশির হাওয়া।

[আরও পড়ুন: নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হামলা, ফের কুমিরের পেটে মৎস্যজীবী]
এদিকে, আবার ভরা বর্ষায় সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। তাতে অংশ নিয়েছেন রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকরা। সেখানেই যোগ দিয়েছেন ডানকান চালমার্চ নামে এক বিদেশি পর্যটকও। তিনি ছবি তুলতে বেজায় ভালোবাসেন। দেশ বিদেশে ঘুরে ঘুরে ছবি তোলেন তিনি।

অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলেন তিনি। বাঘিনীর সঙ্গে দুটি শাবকেরও ছবি তোলেন তিনি। গত শুক্রবার সকালেই বাঘের ছবিটি নজরে আসে সকলের।
[আরও পড়ুন: নীতি-বৈঠকে মমতার ‘অপমান’ নিয়ে আলোচনার সম্ভাবনা, সোমে উত্তাল হতে পারে বিধানসভা]
সর্বশেষ খবর
-
আধার কার্ড নিয়ে ‘আঁধারে’ বঙ্গ ক্রিকেট! কোপ পড়ল বাংলা দলের দুই পেসারের উপর
-
‘ছক্কা হাঁকানো কমাতে হবে’, বৈভবের অতি আগ্রাসনে রাশ টানতে চায় বোর্ড! ৩ ম্যাচ পরই শুরু কাটাছেঁড়া
-
সাপ কামড়ানোয় সাপকেও কামড়! মালদহে ‘প্রতিশোধী’ যুবকের কাণ্ড দেখে শিউরে উঠল নেটপাড়া
-
মোদির সফরেই বড় ঘোষণা, বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার ফুটবল লড়াইয়ে ভারত
-
দুর্যোগপূর্ণ আবহাওয়া, সপ্তাহান্তে দিঘায় সমুদ্রস্নানে না প্রশাসনের, চলছে মাইকিং