সঞ্জিত ঘোষ,নদিয়া: লোকসভা (Lok Sabha Election) ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশে জারি হয়েছে আর্দশ আচরণ বিধি (code of conduct)। পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। অপরাধ ও অপরাধীদের আটকাতে রুখতে কঠোর হচ্ছে সব রাজ্যের পুলিশ। ভোট ঘোষণার পরের দিনই বড় সাফল্য পেল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তারা।
নদিয়া (Nadia) জেলার অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border)। সীমান্ত এলাকার হাঁসখালির অঞ্চলের গাড়াপোতা এলাকা থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার অভিযোগে একদল বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ (West Bengal police)। জানা গিয়েছে, সেই দলে রয়েছে তিনজন মহিলা ও ছয় জন পুরুষ।
[আরও পড়ুন: ‘তৃণমূল করি বলতে লজ্জা পাচ্ছেন কর্মীরা’, ভোটের আগে কেন বিস্ফোরক TMC বিধায়ক?]
গোপন সূত্রে খবর পেয়ে, গাড়াপোতা এলাকায় হানা দেয় পুলিশ। অভিযান চালাতেই বিশেষ সাফল্য হাঁসখালি থানা পুলিশের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছুই খতিয়ে দেখছে হাঁসখালি থানা। আজ সকালে আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাবাকে গুলি করে খুনের ছক ছেলের! বহরমপুরে গুরুতর আহত ব্যক্তি]
সর্বশেষ খবর
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে
-
রূপটানের পরেই ত্বকে ব্রণের সমস্যা? এই ৩ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন শাহিদজায়া