শান্তনু কর, জলপাইগুড়ি: প্রতিমা দর্শন করে দেরি করে বাড়ি ফেরা নিয়ে অশান্তি। যার পরিণতি হল ভয়ংকর। মাকে কুপিয়ে খুনের চেষ্টা তরুণীর। এর পর গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নিজে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইনে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃতার নাম তুহিনা রায়। জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইন এলাকার বাসিন্দা তিনি। দুর্গাপুজোর সপ্তমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তুহিনা। ফিরতে বেশ অনেকটা রাত হয়। তাতেই মায়ের সঙ্গে বচসা বাধে তরুণীর। কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে যা বিরাট আকার নেয়। তুহিনাকে মারধর করেন তাঁর মা। অভিযোগ, এর পরই মাকে এলোপাথাড়ি কোপান তুহিনা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান তুহিনা। এর পর নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মা ও মেয়ে দুজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় তুহিনার। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা। পুজোর মাঝে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর