টিটুন মল্লিক, বাঁকুড়া: উদ্বোধনের পরদিনই বাঁকুড়ার বেসরকারি ইথানল কারখানায় দুর্ঘটনা। মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে উত্ত্প্ত কারখানা চত্বর। শ্রমিক সংগঠনের দাবি, দুর্ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, শনিবার বাঁকুড়ার মেজিয়ায় উদ্বোধন হয় বেসরকারি ইথানল কারখানার। রবিবারই সেখানেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, এদিন সকালে শিবরাম পরামানিক নামে এক শ্রমিক কাজ করছিলেন। শালতোড়ার কেচকা গ্রামের বাসিন্দা তিনি। উঁচু পিলারে উঠে কাজ করার সময় পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোলের একটি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতন স্মরণ! সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের]
ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায় কারখানায়। কারখানা উদ্বোধনের পরদিনই বড়সড় দুর্ঘটনায় শ্রমিক সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেৃ। এই দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, মৃতের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য না করলে তাঁরা অবস্থান বিক্ষোভে বসবেন।
[আরও পড়ুন: ‘ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করানোর চল’, মন্তব্যের পর ক্ষমা চাইলনে কাকলি]
সর্বশেষ খবর
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে