বাবুল হক, মালদহ: নাতনির সামনেই মহিলাকে থেঁতলে খুন! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের চাঁচোলে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদহের চাঁচোলের রানিকামাতের বাসিন্দা ওই মহিলা। নাম রবিনা বেওয়া। বয়স ৫০ বছর। দুই ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সাতবছরের নাতনিকে নিয়ে থাকতেন মহিলা। মঙ্গলবার রাতে ঘটে নারকীয় ঘটনাকে। বাড়িতে ঢুকে রড দিয়ে থেঁতলে মহিলাকে খুন করে দুষ্কৃতীরা। বুধবার সকালে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় রবিনার রক্তাক্ত দেহ। পাশেই পড়ে ছিল রডটি। পাশে বসেছিল খুদে। প্রতিবেশীরা বিষয়টা জানামাত্রই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
কিন্তু কেন খুন? মহিলার সঙ্গে কারও অশান্তি ছিল? থাকলে তার কারণ কী? সম্পত্তি নাকি অন্যকিছু নিয়ে কোনও বিবাদ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পিছনে কে বা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে