বাবুল হক, মালদহ: নৃশংসভাবে জামাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। হত্যার পর হাঁসুয়া দিয়ে ওই ব্যক্তির চোখ উপড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
মালদহের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা আনন্দ প্রামাণিক। ফরাক্কায় একটি আলমারি কারখানায় কাজ করতেন তিনি। জানা গিয়েছে, কোনওদিনই ধরেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা ছিল না তাঁর। মাঝে মধ্যেই অশান্তি হত। তা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে তিলডাঙা কেশবপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। এরপর শনিবার বিকেলে আশঙ্কাজনক শ্বশুরবাড়ির সদস্যরাই ওই ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খবর পেয়েই শ্বশুরবাড়ির বিরুদ্ধে আনন্দকে খুনের অভিযোগ তোলেন মৃতের বৌদি। তাঁর কথায়, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাঁর দেওরকে।
[আরও পড়ুন: ৫ মাস আগে নিখোঁজ যুবক, রেললাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার কঙ্কাল]
মৃতার বৌদি জানান, আনন্দের শ্বশুরবাড়ির লোকেরা একবার বলছেন রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। কখনও বলছে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে কখনও আবার খুনের কথাও বলছেন। কিন্তু অশান্তির কারণেই খুনই করা হয়েছে আনন্দকে অভিযোগ তাঁর। ইতিমধ্যেই মৃতের পরিবারের তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে যে কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, জানালেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন ছত্রধর? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠকের পর তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু
-
আমেরিকায় জন্মালেই মার্কিন নাগরিক, ট্রাম্পকে ধাক্কা দিয়ে ১৫৬ বছরের পুরনো আইন বহাল সুপ্রিম কোর্টের