সঞ্জিত ঘোষ, নদিয়া: মায়ের থেকে টাকা নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরে আত্মঘাতী যুবক। নদিয়ার শান্তিপুরের(Santipur) নতুনহাট সংলগ্ন হরিজন সেট পল্লীর ঘটনা। মৃতের নাম সুরেশ হরিজন। ছেলের এহেন পরিণতিতে মর্মাহত মা লক্ষ্মী হরিজন, হতবাক পড়শীরা। তাঁরা বলছেন, মদের নেশাই কাল হল সুরেশের।
জানা গিয়েছে, মৃত যুবকের মদের নেশা অনেক দিনের। দিন দিন তা বাড়ছিল বলে দাবি পরিবারের। তিনি কোনও কাজ করতেন না বলেই জানিয়েছেন প্রতিবেশিরা। মায়ের আয়েই চলত সংসার। লক্ষ্মীদেবী জানিয়েছেন, গতকাল বুধবার রাতে তাঁর থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় ছেলে। পরে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভেতরে ঝুলছে ছেলে।
[আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে পোস্ট মমতা-অভিষেকের, শহিদস্মরণে সন্দেশখালি তোপ শুভেন্দুর]
দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহের ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)।
[আরও পড়ুন: এবার পুলিশের জালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের শ্যালক]
সর্বশেষ খবর
-
ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পওয়ারের নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল-মোদি
-
‘ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি’, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস