অর্ণব দাস, বারাসত: বারাসত পুলিশ আবাসনে উদ্ধার যুবকের পচাগলা দেহ। কাছারি মাঠ সংলগ্ন এলাকার আবাসন থেকে দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে আবাসন থেকে উদ্ধার হয় যুবকের লাশ। প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবজিৎ ঘোষ। বয়স ২৬ বছর। তিনি বারাসত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে। ডাক্তারি পড়েছিলেন। রেজিস্ট্রেশনও পেয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে মন মতো হাসপাতালে পোস্টিং না পাওয়ায় কিছু মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, যুবকের জেঠু-জেঠিমা ছেলেকে ওষুধ খাইয়ে মাথা খারাপ করে দিয়েছিল। তা জেরেই এই কাণ্ড।
পরিবার জানিয়েছেন, শুক্রবার দেহ উদ্ধারের আগে পরিবার তারাপীঠ গিয়েছিলেন। সেখান থেকে যুবক বারাসতে পুলিশ আবাসনে ফিরে আসেন। পরিবার ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। যুবক মাঝে মধ্যেই এই রকম করে বলে বাবা-মা কাজে বেরিয়ে যান। তবে শুক্রবার এসে ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় দেবজিতের পচাগলা দেহ।
যুবকের মা বেরতী ঘোষের দাবি, তাঁর ছেলেকে ওষুধ খাইয়ে মাথা খারাপ করিয়ে দিয়েছে তার জেঠু-জেঠিমা। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি। দেবজিতের বাবা বলেন, “ছেলে মাঝে মধ্যেই দরজা বন্ধ করে থাকত। ডাকাডাকি করলে রাগ করত। আমরা ডাকাডাকি করিনি। কিন্তু ও এই রকম করবে ভাবতে পারিনি।” দেবজিৎ ২০২৩ সালে ডাক্তারি পাস করেছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বারাসাত জেলা হাসপাতালে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?