Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
A man dies of heat stroke in Kalna

অতিরিক্ত গরমে ফের প্রাণহানি, কালনায় মৃত্যু এক প্রৌঢ়ের

চিকিৎসকের প্রাথমিক অনুমান, সানষ্ট্রোক হয়েছে তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১৭:৪০

options
link
অতিরিক্ত গরমে ফের প্রাণহানি, কালনায় মৃত্যু এক প্রৌঢ়ের zoom
ছবি: প্রতীকী

অভিষেক চৌধুরী, কালনা: রাজ্যে প্রচণ্ড দাবদাহে ফের প্রাণহানি। এবার ঘটনাস্থল কালনা। মৃত্যু হল এক প্রৌঢ়ের। চিকিৎসকের প্রাথমিক অনুমান, সানষ্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

নিহত বছর উনষাটের ঝুরন মহলি, কালনার মধুবন এলাকার বাসিন্দা। বুধবার সকালে অন্যান্যদের সঙ্গে কালনা ষ্টেশন সংলগ্ন একটি পুকুরে পানা পরিষ্কারের কাজ করছিলেন ঝুরন। হঠাৎই তিনি ওই পুকুরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অচৈতন্য হয়ে যান তিনি। ঘটনাস্থলে থাকা অন্যান্যরা জড়ো হয়ে যান। ঝুরনকে উদ্ধার করে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ। মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর]

মৃতের ভাগ্নে রঞ্জন মহলি বলেন,“আমরা সকাল সাতটার সময় পানা তোলার কাজ শুরু করি। এক ঘন্টা পানা তোলার পর বিশ্রাম নিয়ে ফের কাজ করা হয়। সকাল ৯ টার সময় পুকুরে নামি। কিছুক্ষণ পরেই দেখি মামা নেতিয়ে পড়ে আছেন।” হাসপাতাল সুপার অরূপ রতন করন বলেন, “ওই ব্যক্তি পুকুরে কচুরিপানা পরিষ্কার করছিলেন। সম্ভবত ওই কাজ করা চলাকালীন অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এখনও কোনও আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। এই প্রচণ্ড গরমে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ বিশেষজ্ঞদের। কোনও কাজে বাইরে বেরতে হলে নাক, মুখ ঢাকা দিয়ে বেরনোর কথাই বলছেন তাঁরা। নিজেকে সুস্থ রাখতে অতিরিক্ত জলপান এবং হালকা রংয়ের সুতির পোশাক পরে বাড়ির বাইরে বেরনোর কথাও বলছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘পুলিশের গাফিলতিতেই হাঁসখালি ও বগটুই কাণ্ড’, আধিকারিকদের ভর্ৎসনা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.