Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Jalpaiguri

স্ত্রী ও শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, ২ বছর পর খুনিকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি আদালত

২০২৩ সালে স্ত্রী ও কন্যাকে কুড়ুল দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করে দোষী লাল সিং ওরাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ২১:৪২

options
link
স্ত্রী ও শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, ২ বছর পর খুনিকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি আদালত zoom
প্রতীকী ছবি

শান্তনু কর, জলপাইগুড়ি: স্ত্রী ও শিশু কন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার দায়ে মৃত্যুদণ্ড পেলেন এক ব্যক্তি। ঘটনার প্রায় দুুই বছর পর এই সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত। রাজ্যে পুলিশের তদন্তের পর দোষীর ফাঁসির সাজা হল।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে স্ত্রী ও কন্যাকে কুড়ুল দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করে দোষী লাল সিং ওরাও। সে নাগরাকাটার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা। ঘটনার পর বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরাই তার স্ত্রী ও কন্যাকে খুন করে বলে পুলিশকে ভুয়ো তথ্য দেয় লাল সিং। বিভিন্ন সময়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে বিভিন্ন সময়ে লালের ভিন্ন বায়ান তদন্তকারী অফিসারের মনে সন্দেহ তৈরি করে। পরে লালকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লালই যে তার স্ত্রী ও শিশুকন্যাকে খুন করেছে আদালতে সেই প্রমাণ পেশ করে পুলিশ। চার্জশিট পেশের পর মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেই মামলায় আগেই লালকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় জলপাইগুড়ি আদালত। রাজ্য পুলিশের তদন্তেই একের পর এক ঘৃণ্য অপরাধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে বিভিন্ন আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.