সুমন করাতি, হুগলি: প্রজেক্টের কাজ করতে বান্ধবীর বাড়িতে গিয়ে ভয়ংকর পরিণতি ছাত্রের। অভিযোগ, বান্ধবীর বাবা বেধড়ক মারধর করে তাকে। ছাদ থেকে ফেলে দেয় বলেও অভিযোগ। বর্তমানে হাসপাতালে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছাত্র। কিন্তু মারধর কেন? বন্ধুর সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় মেজাজ হারান পরিবারের সদস্যরা, শোনা যাচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, আক্রান্ত ছাত্র গত ৯ অক্টোবর দুপুর তিনটে নাগাদ ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বান্ধবীর বাড়িতে প্রজেক্ট করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। রাত আটটা নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন যায় তার বাবার কাছে। জানানো হয় তাঁর ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ছাত্রের বাবা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছন। কিন্তু যারা ভর্তি করিয়েছিল তাঁদের দেখা পাননি।
এদিকে নাবালক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় আর জি কর মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে তাকে। গোটা বিষয়টি নিয়ে ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ এই ঘটনায় আক্রান্তের বান্ধবীর নাবালক দাদাকে গ্রেপ্তার করেছে। ছাত্রীর বাবা মুকেশ যাদব পলাতক। সূত্র মারফত খবর, ওই দিন নাবালক ছাত্র এবং ছাত্রীকে বন্ধ ঘরে, আপত্তিকর অবস্থায় দেখতে পান ছাত্রীর বাবা। এরপরই বেধড়ক মারধর করেন নাবালককে। পালিয়ে বাঁচতে ছাদে উঠলে তাকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে ডানকুনি পুরসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ খবর
-
‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র খারাপ বলা যায় না’, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের
-
অধিকৃত কাশ্মীরে পাক সেনার বিরুদ্ধে ‘গেরিলা যুদ্ধে’ জনতা! ভয়ংকর সংঘর্ষে মৃত অন্তত ১১
-
‘আর জি করে কী হয়েছিল? পারলে সিবিআইকে সত্যি বলুন’, ‘বিদ্রোহী’ কাকলি-শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের
-
এইচ-১বি ভিসায় ১ লক্ষ ডলার ফি নেওয়া বেআইনি, আদালতে জোর ধাক্কা ট্রাম্পের!
-
অন্য নায়িকার সঙ্গে জমিয়ে নাচ, ডিভোর্স গুঞ্জন উসকে নীলের জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণার