ধীমান রায়, কাটোয়া: বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকার অগ্রদ্বীপের বাসিন্দা ওই নাবালিকা। তার বস ১৬ বছর। জন্ম থেকেই মূক ও বধির। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনেই ঘোরাফেরা করছিল নাবালিকা। বাড়ির কাজে ব্যস্ত ছিলেন তার মা। হঠাৎ তাঁর খেয়াল হয় যে আশেপাশে মেয়ে নেই। সঙ্গে সঙ্গে মেয়ের খোঁজ শুরু করেন তিনি। খুঁজতে খুঁজতে এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কাছে চলে যান বধূ। সেখানেই ভয়ংকর দৃশ্য দেখেন তিনি। দেখতে পান, তাঁর মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকারই যুবক শ্রীচরণ ঘোষ।
সঙ্গে সঙ্গ মহিলা আর্তনাদ করেন। প্রতিবেশীরা ছুটে যেতেই ভয়ে ফোন ও জামা ফেলে চম্পট দেয় যুবক। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা।
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল