বাবুল হক, মালদহ: ফের নৃশংসতার সাক্ষী মালদহ। এবার মালদহের (Malda) চাঁচলের গৌরহণ্ড গ্রামে উদ্ধার নাবালিকার শ্বাসনালি কাটা দেহ। অনুমান, ধর্ষণের (Rape) পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে নাবালিকাকে। রাতেই অভিযুক্ত সন্দেহে এলাকার এক যুবককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, মালদহের চাঁচলের গৌরহণ্ড এলাকার বাসিন্দা ওই নাবালিকা। বুধবার গভীর রাতে এলাকা থেকেই উদ্ধার তাঁর শ্বাসনালী কাটা ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয়রা অনুমান করে, ধর্ষণ করে খুন করা হয়েছে। তাঁদের সন্দেহ এলাকারই এক যুবক এই ঘটনার নেপথ্যে। কারণ, তিনি তন্ত্রসাধনা করত। শ্মশানেই থাকতেন তিনি। রাতেই ওই যুবককে আটকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এদিকে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাতেই নাবালিকার দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
[আরও পড়ুন: বাগুইহাটির কাণ্ডের ছায়া বারাসতে! নিখোঁজ হওয়ার ৬ দিন পর শনাক্ত যুবকের দেহ]
এদিন রাতেই অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়। তবে অভিযুক্তকে জেরা করে কোনও তথ্য পাওয়া যেতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
[আরও পড়ুন: ন’বছরে অনুব্রতর শিক্ষিকা কন্যার আয় বেড়েছে প্রায় ৩০ গুণ! কীভাবে? তদন্তে CBI]
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি