সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গোতলাহাটের সেবানগর কৃষ্ণপুরে। ঘাতক লরিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। স্থানীয় যোগেশ্বরী ইনস্টিটিউট অ্যাকাডেমিতে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। মঙ্গলবার বাবার সঙ্গে সাইকেলে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় পিছন থেকে একটি লরি ধাক্কা দেয় সাইকেলে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে কৌশিকী। সেই সময় তার পেটের উপর দিয়ে চলে যায় লরি।
[আরও পড়ুন: চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল পাচ্ছেন রাজ্যের ৬ IPS, তালিকায় জঙ্গলমহলের ২ পুলিশ সুপারও]
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘাতক লরিটিতে ভাঙচুর চালিয়েছে বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরিটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে।
[আরও পড়ুন: উত্তাল ঢেউয়ের ধাক্কায় ছিদ্র ট্রলারে, ফের বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে মাছভরতি ট্রলার]
সর্বশেষ খবর
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার