সৌরভ মাজি, বর্ধমান: গৃহশিক্ষকের লালসার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মী হিসেবে পরিচিত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর থানা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব সবমহল।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই নাবালিকা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এলাকারই বাসিন্দা সব্যসাচী মশান নামে এক যুবক ওই ছাত্রীকে টিউশন পড়াত। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ওই যুবক। অভিযোগ, পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
[আরও পড়ুন: কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা]
ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল, সিপিএম। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন তারা। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় পুলিশ।
[আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ, বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে