দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। কী কারণে খুন? তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
চম্পাহাটির বাসিন্দা অঙ্কিতা দেবনাথ। বাবা রাজা দেবনাথ ও মা বিশাখা দেবনাথের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় থাকে সপ্তম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় অঙ্কিতা। জানা গিয়েছে, স্কুল থেকে ফেরার সময় আচমকা ওই কিশোরীর উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় ওই কিশোরীকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অঙ্কিতা। স্থানীয়রা তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
[আরও পড়ুন: কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক ৯ পুণ্যার্থী]
মঙ্গলবার থেকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই কিশোরীর। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তার। অঙ্কিতার মৃত্যুর খবর চম্পাহাটিতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। ইতিমধ্যেই সোনারপুর থানায় এবিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কী কারণে সপ্তম শ্রেণির ছাত্রীকে খুনের ছক? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটে থাকতে পারে এই ঘটনা। তবে খুনের কারণ নিয়ে এখনও অনিশ্চিত তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে মৃতার বাবা-মা ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে