Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Malda

রং খেলা নিয়ে বচসায় গুলি রেশন ডিলারের ছেলের, গণপিটুনিতে মৃত্যু বাবার, অগ্নিগর্ভ মানিকচক

খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৬:১২

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৬:১২

options
link
রং খেলা নিয়ে বচসায় গুলি রেশন ডিলারের ছেলের, গণপিটুনিতে মৃত্যু বাবার, অগ্নিগর্ভ মানিকচক zoom
প্রতীকী ছবি।
Advertisement

হোলির রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদার (Malda) মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি (Shootout)। গুলিতে জখম এক নাবালক-সহ চারজন। পালটা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হল গুলি চালানোর ঘটনায় যুক্ত কিশোরের বাবার। বুধবার রাত ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের মথুরাপুর কাহার পাড়ায়।

জানা গিয়েছে, এদিন ওই এলাকার অল্পবয়সি ছেলেদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলে গুলি চালায় বলে অভিযোগ। ওই বন্দুকটি তার বাবার। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয় বলেই অভিযোগ। সেই গুলিতে ১০ বছরের এক নাবালক-সহ মোট চারজন গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেই খবর। সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলেও অভিযোগ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.