অর্ণব দাস, বারাকপুর: দমদম সেন্ট্রাল জেলে (Dum Dum Central Jail) বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে টিটাগড়ে ধুন্ধুমার। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবারের। তার ফলে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
টিটাগড়ের (Titagarh) বাসিন্দা বছর উনিশের মইনুদ্দিন খাঁ’র বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। সেই অভিযোগে গত ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রাখা হয় দমদম সেন্ট্রাল জেলে। জেল হেফাজতে থাকাকালীন শনিবার সন্ধেয় মৃত্যু হয় মইনুদ্দিনের।
[আরও পড়ুন: পরকীয়ায় বাধা, স্তন্যদানের সময় সন্তানকে বালিশ চাপা দিয়ে ‘খুন’ মায়ের]
নিহত ওই যুবকের পরিবারের অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন শুধুমাত্র সন্দেহের বশে তার উপর বেধড়ক অত্যাচার করে। সে কারণেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর কেন দেওয়া হল না, সেই প্রশ্নও তোলেন ওই যুবকের পরিজনেরা।
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই থানায় ছুটে যান তাঁর পরিজনেরা। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। পুলিশ তাদের মারধর করে থানা থেকে বের করে দেয় বলেও অভিযোগ। এরপরই নিহতের পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ করেন তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে চলা অবরোধের জেরে বিটি রোডে (BT Road) তীব্র যানজট তৈরি হয়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে অবরোধকারীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: রাতের কলকাতায় ফের তরুণীর শ্লীলতাহানি, আটক ২ ‘পুলিশ কর্মী’]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার