সঞ্জিত ঘোষ, নদিয়া: যমজ বোনের মধ্যে মোবাইল নিয়ে বিবাদের জের। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কাদাঘাটা এলাকার ঘটনায় এলাকায় কান্নার রোল।
রবিবার রাতে কাদাঘাটা এলাকার বাসিন্দা বিশ্বাস পরিবারের চতুর্থ শ্রেণির পড়ুয়া দুই যমজ বোনের মধ্যে মোবাইল নিয়ে বচসা বাঁধে। ছোট বোনের হাত থেকে বড় বোন মোবাইল কেড়ে নেয়। তাতেই দিদির উপর অভিমান হয় ছোট বোন দিশার। ঘরে ঢুকে গলায় দড়ি দেয়।
[আরও পড়ুন: চোর রুখতে দোকানের টিনের চালে বিদ্যুতের তার! তড়িদাহত হয়ে প্রাণ গেল নাবালকের]
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল তার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের সমানাধিকারের জন্য কঠিন লড়াই, ‘তালি’র ট্রেলারে ঝাঁজালো সুস্মিতা]
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর