বিক্রম রায়, কোচবিহার: স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। কোচবিহার দু’নম্বর ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অসুস্থ ওই কিশোরী। সে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
নির্যাতিতার পরিবারের দাবি, গত মঙ্গলবার স্কুলে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। স্কুল কর্তৃপক্ষকে লিখিতভাবে সেকথা জানিয়ে ছুটির আগে বেরিয়ে পড়ে সে। বাড়ি ফেরার পথে তাকে বেশ কয়েকজন অপহরণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তারা তাকে গণধর্ষণ করে। এদিকে, স্কুলের সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন। তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে তার কোনও খোঁজ মেলেনি।
[আরও পড়ুন: অবরোধ-পালটা লাঠিচার্জ, দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু ঘিরে আমতায় পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধ]
পরদিন কিশোরীর পরিবার জানতে পারে সে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি। খবর পেয়ে কিশোরীর বাড়ির লোকজন হাসপাতালে যান। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। থানায় অভিযোগও দায়ের করা হয়।
এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে পথ অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। কিশোরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়। সদ্য জেলা পরিষদের আসনে নির্বাচিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু আইচ ওই নাবালিকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
[আরও পড়ুন: মিটারে নয়, এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের]
সর্বশেষ খবর
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন