নন্দন দত্ত, সিউড়ি: স্কুল থেকে ফেরার পথে আচমকা উধাও ছাত্রী। প্রায় দেড়দিন পেরিয়ে গেলেও হদিশ নেই তার। কোথায় গেল সে? সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খোঁজ চালাচ্ছে পুলিশ। আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের।
জানা গিয়েছে, বর্তমানে সিউড়ির বাসিন্দা পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। মা ও সৎ বাবার সঙ্গে থাকত সে। সিউড়ি মিউনিসিপ্যালিটি বালিকা বিদ্যালয়ে পড়ত। অন্য়ান্যদিনের মতোই সোমবার সকালে স্কুলে যায় সে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। বন্ধুবান্ধবের কাছে জিজ্ঞেস করলেও তাঁর হদিশ মেলেনি। এরপরই পুলিশে অভিযোগ জানান অভিভাবকরা।
[আরও পড়ুন: সদ্যোজাত বদলের অভিযোগ ঘিরে শোরগোল দুর্গাপুরে, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে থানায় পরিবার]
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেখানেই জানা যায় যে, সিউড়ি থেকে সাঁইথিয়ার বাসে উঠেছিল ওই ছাত্রী। তারপর ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাস থেকে নামে ইটাগড়িয়া এলাকায়। সেখানে একটা দোকান থেকে কেক কেনে। এরপর আর তার কোনও হদিশ মেলেনি। প্রথমে নাবালিকার মায়ের ধারণা ছিল, হয়তো তার নিজের বাবা তাকে নিয়ে গিয়েছে। সেই মতো এদিন সকালে সিউড়ি থানার লাংগুলিয়া গ্রামে যায় পুলিশ। কিন্তু সেখানও হদিশ মেলেনি ছাত্রীর।
এরপরই ছাত্রীর বন্ধুদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মেয়েটি অত্যন্ত শান্ত স্বভাবের। কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলত না। মা ও সৎ বাবা সঙ্গে নাবালিকার সম্পর্ক বিশেষ ভাল ছিল না। তার উপর অত্যাচার চলত। সেই অভিমানে নাবালিকা বাড়ি ছেড়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: স্বপ্নপূরণ! NEET-তে সাফল্য চা বাগানের পড়ুয়াদের, ‘পঞ্চরত্ন’কে সংবর্ধনা দিল জেলা প্রশাসন]
সর্বশেষ খবর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানির ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের