সঞ্জিত ঘোষ, নদিয়া: কষ্টের পরিবার। নুন আনতে পান্তা ফুরনোর দশা সংসারে। রাজমিস্ত্রীর জোগালের কাজ করে সংসার চালান রনজিৎ মণ্ডল। প্রতিদিন লড়াই করতে হয় আর্থিক অনটনের সঙ্গে। এর মধ্যে জুতো কেনার আবদার করে ছেলে। কিনে দিতে অপারগ বাবা জানান কাজ থেকে ফিরে এসে কিনে দেবেন। সঙ্গে ছেলেকে নিজের হাত খরচের জন্য কিছু কাজ করার কথাও বলেন তিনি। এর পরেই আম বাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছেলের।
শুক্রবার বাবা রনজিৎ মণ্ডলের কাছে জুতো কেনার আবদার করে ছেলে রামজিত মণ্ডল। তা কিনে দিতে না পারায় আত্মঘাতী হয় ১৭ বছর বয়সি ওই কিশোর। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ফুলিয়ার (Phulia) চাপাতলা এলাকায়।
[আরও পড়ুন: শ্রীনগরে রহস্যমৃত্যু বাংলার সিআরপিএফ জওয়ানের, ষড়যন্ত্র দেখছে পরিবার]
পরিবারের দাবি, গতকাল জুতো কিনে না দেওয়ায় বাবা কাজে যাওয়ামাত্রই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ছেলে। বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, একটি আমবাগানে ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় পরিবারকে। ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে (Ranagaht police) পাঠানো হয়। ছেলে হারানোর শোকে কাতর বাবা রনজিৎ মণ্ডল।
[আরও পড়ুন: বঙ্গে লু সর্তকতা জারি, কবে বৃষ্টির দেখা মিলবে? জানাল আবহাওয়া দপ্তর]
রনজিতের সহকর্মী ইসমাইল শেখ বলেন, “কাজে যাওয়ার সময় রনজিৎ বলে ওর ছেলে জুতো কিনতে চেয়েছে। তাতে পালটা ছেলেকে কিছু কাজ করে রোজগারের কথা বলে। তার পরই বাড়ি থেকে চলে যায় ও। বিকেল বেলায় আমাদের কাছে ফোন আসে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।”
সর্বশেষ খবর
-
ভক্তির সামনে মাথা নুইয়েছিল ব্রিটিশ দম্ভ! গরান কাঠের বেড়ায় ইংরেজদের জব্দ করেছিলেন রাসমণি
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী