শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের রাজ্যে শুটআউট। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি। প্রাণ গেল তৃণমূল পঞ্চায়েত প্রধানের। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে বিহারের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরেও হয়নি শেষরক্ষা।
বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। অভিযোগ, সেই সময় কালো রংয়ের গাড়ি চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়।
[আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেও মোদি, জেনে নিন কীভাবে পাবেন প্রধানমন্ত্রীর বার্তা]
ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে বিহারের একটি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]
সর্বশেষ খবর
-
ভারত না ব্রাজিল, সমর্থন কাকে? যুবভারতীর মেগা ম্যাচে ধর্মসংকটে কলকাতার একমাত্র সাম্বা-পরিবার!
-
নীতীশকে নিয়ে চরম কোন্দল কংগ্রেসে, কর্মসমিতির বৈঠকে তুমুল বাকযুদ্ধে সোনিয়া-দিগ্বিজয়
-
মিলনের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, ‘আবেদন খারিজ করব’, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
-
হঠাৎ বিপদবার্তা, ইজরায়েলগামী বিমান হাইজ্যাক! আকাশে তেল আভিভের যুদ্ধবিমান
-
জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা