Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Basirhat

বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানি! গ্রেপ্তার ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার

নিগৃহীতার বাবার থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ১৭:০১

options
link
বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানি! গ্রেপ্তার ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার zoom
Advertisement

গোবিন্দ রায়, বসিরহাট: বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ভয় দেখিয়ে ৪৬ হাজার টাকা হাতিয়েও নেয় তাঁরা। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে স্বরূপদহ সীমান্ত। সোমবার রাতে বছর ২৩-এর যুবতী বাবার সঙ্গে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁরা আদতে কর্ণাটকের বাসিন্দা। সেই সময় কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছে কাগজপত্র দেখতে চান। তাঁরা তা দেখাতে পারেননি বলেই খবর। অভিযোগ, তার পর ওই তরুণী ও তাঁর বাবার কাছে মোটা টাকা দাবি করে দুই গুণধর। টাকা দিতে না চাইলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তাঁর বাবাকে মারধর করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অনলাইনে ৪৬০০০ টাকা দেন তরুণীর বাবা। যুবতীর বাবাকে তার পরও মারধর করা হয় বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোনওক্রমে এলাকা ছাড়েন তাঁরা। এর পরই সোজা স্বরূপনগর থানায় গিয়ে ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে স্বরুপনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ওই যুবতী ও তার বাবা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই কর্ণাটক থেকে সোজা স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে কীভাবে এলেন? রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছিলেনই বা কেন? তা জানতে তদন্ত শুরু করেছ স্বরূপনগর থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.