Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Murshidabad

স্ত্রীকে স্টেশনে বসিয়ে উধাও স্বামী! সংসারে ফিরতে চেয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় তরুণী

ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১৬:৪৮

options
link
স্ত্রীকে স্টেশনে বসিয়ে উধাও স্বামী! সংসারে ফিরতে চেয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় তরুণী zoom
Advertisement

শাহাজাদ হোসেন, ফরাক্কা: তরুণীকে স্টেশনে বসিয়ে উধাও হয়ে গিয়েছিলেন স্বামী। সংসারে ফিরতে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসলেন বধূ। মারধর করে তাঁকে সরিয়ে দেওয়ার অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

জানা গিয়েছে, ওই তরুণী মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার বাসিন্দা। রঘুনাথগঞ্জের সোনারটিকুরী কলোনি এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাঁদের মধ্যে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এর পর তাঁরা দিল্লি চলে যান। সেখানে গিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। সূত্রের খবর, স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন যুবক। অভিযোগ, এর পর মথুরা স্টেশনে স্ত্রীকে রেখে চলে যান যুবক।

Advertisement

[আরও পড়ুন: সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরল বাড়ি]

এর পরই কোনওরকমে মুর্শিদাবাদে পৌঁছন তিনি। সোজা হাজির হন স্বামীর বাড়ির সামনে। সংসারে ফেরার দাবি শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা জড়ো হয়ে যান যুবকের বাড়ির সামনে। অভিযোগ, সেখানেই তরুণীকে ধরনা থেকে তোলার জন্য রীতিমতো মারধর করা হয়। বাধ্য হয়ে ধরনা থেকে ওঠেন তিনি। এর পরই বাড়ি তালা বন্ধ করে এলাকা ছাড়েন ওই যুবকের পরিবার।

[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.