সুমন করাতি, হুগলি: প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে! বেঙ্গালুরুতে কয়েক মাস সংসারের পরই আচমকা উধাও স্বামী। এবার স্ত্রীর মর্যাদা ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন যুবকের দ্বিতীয় স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল চুঁচুড়া চকবাজারের ২ নম্বর সোনাটুলি এলাকায়।
জানা গিয়েছে, ওই তরুণীর নাম সাবিনা ইয়াসমিন। গত জানুয়ারিতে চুঁচুড়া চকবাজারের ২ নম্বর সোনাটুলি এলাকার বাসিন্দা নজরুলউদ্দিনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে এর আগেও বিয়ে হয়েছিল যুবকের। সেই সংক্রান্ত মামলা এখনও চলছে। তা নিষ্পত্তি হওয়ার আগেই ফের বিয়ে করেন নজরুল। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যান বেঙ্গালুরুতে। প্রথমে ভালোই চলছিল সংসার জীবন। কয়েকমাস পর উধাও হয়ে যান যুবক।
এরপর স্বামীর খোঁজে হুগলিতে ফিরে আসেন বধূ। বধূর অভিযোগ, অত্যাচার চলছিল দীর্ঘদিন ধরেই। বুধবার রাতে বাবা-মাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সাবিনা। অভিযোগ, শাশুড়ি আকলিমা বিবি মারধর করে তাঁকে তাড়িয়ে দেন। এরপরই ধরনায় বসার সিদ্ধান্ত নেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তরুণী। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানাবেন।
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার