সম্যক খান, মেদিনীপুর: বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ! তার জেরে গর্ভবতী হয়ে পড়েন নির্যাতিতা। ঘটনায় গ্রেপ্তার একই গ্রামের তিন যুবক। ঘটনাটি ঘটেছে শালবনীর গড়মাল গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ প্রায় ৩৫ বছর বয়সি মানসিক সমস্যায় ভোগা মহিলাকে দিনের পর গণধর্ষণ করে ওই এলাকারই তিন যুবক। ঘটনাটি ঘটেছে প্রায় ৬ মাস আগে। প্রথমে কিছু বুঝতে না পারলেও নির্যাতিতার শারীরিক সমস্যা দেখা দিতেই পরিবারের সদস্যরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই জানা যায়, মহিলা প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজনই নির্যাতিতার সঙ্গে বারবার কথা বলে জানতে পারেন তাঁকে এলাকার তিন যুবক লাগাতার গণধর্ষণ করেছে।
বিষয়টি জানার পরই পরিবারের পক্ষ থেকে পিড়াকাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। তারপরই বুধবার রাতে পুলিশ তিন অভিযুক্ত সোমনাথ সরেন, বিদ্যাচরণ মাহাতো ও রঞ্জন মাহাতোকে গ্রেপ্তারকে। আজ বৃহস্পতিবার অভিযুক্তদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ।
সর্বশেষ খবর
-
পড়ুয়াদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত, বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়!
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের