শাহাজাদ হোসেন, ফরাক্কা: মাকে অশ্রাব্য গালিগালাজ করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা। পরিণতি হল মর্মান্তিক। ভাইয়ের আক্রমণে প্রাণ গেল যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম কবিরুল ইসলাম। বয়স ৩২ বছর। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের বাসিন্দা ওই যুবক। ভাই এজাত শেখ ও মায়ের সঙ্গেই থাকতেন কবিরুল। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে এজাত শেখ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। এরপরই মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে ওই যুবক। মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এজাত। বিষয়টি টের পেয়েই প্রতিবাদ করেন কবিরুল।
[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: বিধানসভা নয়, BJP সাংসদদের মতো সংসদেই ভোট দেবেন শিশির ও দিব্যেন্দু]
এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায়। ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেই সময়ই এজাত ধারালো ছুরি নিয়ে হামলা করে ভাই কবিরুলের উপর। গুরুতর জখম হন কবিরুল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা কবিরুলকে মৃত্য বলে ঘোষণা করে।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই বেপাত্তা এজাত। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই নৃশংসতা তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল