সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিজ্ঞাসাবাদ চলাকালীন থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামে ব্যাপক চাঞ্চল্য। থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ।
আর্মি ক্যাম্পে চুরির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। থানার লকআপে আটকে জেরা করা হচ্ছিল তাকে। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন থানার লকআপে বেধড়ক মারধর করা হয় তাকে। তার ফলে ওই যুবকের মৃত্যু হয় বলেই দাবি পরিবারের।
[আরও পড়ুন: ফুলশয্যার রাত কাটতে না কাটতেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য]
এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী থানা ঘেরাও করে। থানা লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে হয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিশকে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: একই বিছানায় ঘুমন্ত অবস্থায় কালাচের বিষাক্ত ছোবল! দম্পতির ‘সহমরণ’]
সর্বশেষ খবর
-
টাটা সন্স নিয়ে মতানৈক্য! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন
-
কমনওয়েলথে জুডোয় সোনা জিতে ইতিহাস, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে-কে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম