রাজা দাস, বালুরঘাট: BSF জওয়ানের মারে যুবকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
বালুরঘাটের ঠাকুরপুরার চকশীতল এলাকার বাসিন্দা অলোক বর্মণ। সূত্রের খবর, পাচারকারী সন্দেহে রবিবার রাতে তাঁকে কুমারগ্রাম বিওপিতে নিয়ে যায় ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সকালে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় গ্রামে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ওই যুবকের পরিবার ও প্রতিবেশীরা। কয়েকশো গ্রামবাসী একত্রিত হয় ওই জওয়ানদের বিরুদ্ধে।
[আরও পড়ুন: মাস্ক ছাড়া পথে নয়, করোনা সংক্রমণ রুখতে বর্ধমানে সফল সচেতনতা প্রচার]
তাঁদের অভিযোগ, মারধরের জেরেই মৃত্য হয়েছে ওই যুবকের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও দফায় দফায় চলছে বিক্ষোভ। তবে এবিষয়ে মুখ খোলেনি পুলিশ ও জওয়ানরা। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার।
[আরও পড়ুন: ‘স্বীকৃতি সম্মেলন’-এ প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, সম্মানিতদের তালিকায় আপত্তি তৃণমূলের একাংশের]
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে