Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
হাসপাতাল

অক্সিজেনের অভাবে মৃত্যু রোগীর, কাঠগড়ায় আলিপুরদুয়ার হাসপাতাল

সুবিচারের দাবি জানিয়ছে মৃতের পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৯, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৯, ১৩:২৩

options
link
অক্সিজেনের অভাবে মৃত্যু রোগীর, কাঠগড়ায় আলিপুরদুয়ার হাসপাতাল zoom

রাজকুমার, আলিপুরদুয়ার:  ফের রোগী মৃত্যুতে কাঠগড়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। জানা গিয়েছে, সময় মতো অক্সিজেন না পাওয়ার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে সন্দেহভাজন সৌভিকের বাড়িতে দফায় দফায় তল্লাশি, আটক ২]

আলিপুরদুয়ারের নোনাইপুলের বাসিন্দা বছর ষাটের মানিক সরকার। দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি পরিবারের তরফে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার মধ্য রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় মানিকবাবুর। ওই ব্যক্তির ছেলে চিন্ময় সরকারের অভিযোগ, রাতে ওই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হলেও তা ঠিক মতো কাজ করেনি। তিনি জানান, বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের জানানো হলেও কোনও ফল মেলেনি। কেউ তাঁর কথা শোনেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর রাত দেড়টা নাগাদ চিকিৎসকরা এসে জানান মৃত্যু হয়েছে মানিকবাবুর। এরপরই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। অভিযোগ, হাসপাতালের গাফিলতির জেরেই এই ঘটনা। ওই ব্যক্তির মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পরিবারের সদস্যরা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রথম নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে হাসপাতালের গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা।

[আরও পড়ুন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে অভিযুক্তের তালিকায় নিহতের বন্ধু, ফেরার সন্দেহভাজন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.