সঞ্জিত ঘোষ, রানাঘাট: পেশা নয়, নেশা ও যাদবপুরে মৃত ছাত্রকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ। রাখি উপলক্ষে বাতিল জিনিসে রাখি বানিয়ে তাক লাগালেন নদিয়ার শিল্পী গৌরব সরকার। ব্যবহার করলেন নারকেলের মুচি, ফুলের কুঁড়ি, সুপারির খোলের মতো এমন কিছু জিনিস, যা কাজে লাগে না।
বুধবার রাখি। স্বাভাবিকভাবেই বাজার ভরে গিয়েছে বাহারি রাখিতে। সবাই চান, সবচেয়ে সুন্দর রাখি কিনতে নিজের ভাইয়ের জন্য। রাখির আগে অভিনব রাখি বানিয়ে সবাইকে চমকে দিলেন নদিয়ার গৌরব। নারকেলের মুচি, ফুলের কুঁড়ি, সুপারির খোল, দড়ি, ধানের মতো সামগ্রী ব্যবহার করে তৈরি করেছেন সুদৃশ্য রাখি। শিল্পীর কথায়, “যাদবপুরের মৃত ছাত্রকে উৎসর্গ করে এই রাখি বানিয়েছি।”

[আরও পড়ুন: নিমেষে ক্যানভাসে রাধাকৃষ্ণ ফুটিয়ে তুলে বিশ্বরেকর্ড কাটোয়ার যুবকের, গর্বিত পরিবার]
কিন্তু কেন এমন বাতিল জিনিসে রাখি তৈরির সিদ্ধান্ত? শিল্পীর কথায়, বাজারে পয়সা দিয়ে হাজার রকমের রাখি কিনতে পাওয়া যায়। কিন্তু এই অভিনব সৃষ্টি মানুষের মনের মণিকোঠায় চিরতরে দাগ কেটে দেবে। লোক মনে রাখবে, সেই কারণেই এই সৃষ্টি। নিজের বানানো রাখি পছন্দের মানুষদের উপহার দেবেন শিল্পী।
[আরও পড়ুন: দত্তপুকুরের সেই গ্রাম যেন জতুগৃহ! বিস্ফোরণস্থলের ৫০ মিটার দূরে বাজি ঠাসা আরও গুদামের হদিশ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’