Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Sagardighi by poll

‘সাগরদিঘির ফলাফলে উজ্জীবিত BJP, এনআরসির হুমকি দিচ্ছে’, মুর্শিদাবাদ থেকে তোপ অভিষেকের

বায়রন বিশ্বাসকে বিশেষ বার্তা অভিযেকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৩, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৩, ১৭:৪৪

options
link
‘সাগরদিঘির ফলাফলে উজ্জীবিত BJP, এনআরসির হুমকি দিচ্ছে’, মুর্শিদাবাদ থেকে তোপ অভিষেকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, সাগরদিঘির ভোটের ফল প্রকাশের পরই রামনবমীতে হিংসা ছড়িয়েছে গেরুয়া শিবির। এমনকী, এনআরসি কার্যকর করার নতুন করে হুঙ্কার দিতে শুরু করেছে তারা। শনিবার মুর্শিদাবাদের রানিনগরের সভা থেকে ফের একবার কংগ্রেস-বিজেপি আঁতাত নিয়ে সরব হলেন তিনি।

রানিনগরের সভা থেকে অভিষেকের অভিযোগ, সাগরদিঘির উপনির্বাচনের পরই বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে। এরপর রামনবমীতে হিংসা ছড়িয়েছে। এনআরসি কার্যকর করার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু আমরা এনআরসি হতে দেব না। কংগ্রেস-বিজেপির আঁতাত নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “তৃণমূল জিতলে বিজেপি পেট্রল, ডিজেলের দাম কমাত। কিন্তু সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পেট্রলের দাম কমেনি।”

Advertisement

[আরও পড়ুন: ওয়ার্ম-আপের সময় স্তনে হাত দিয়েছেন ব্রিজভূষণ! ছুঁয়েছেন পেটও, বিস্ফোরক ২ কুস্তিগির]

এদিনের সভা থেকে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকেও বার্তা দেন অভিষেক। বলেন, “সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুক বায়রন।” তাঁর এহেন বার্তার পরই রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস বিধায়ককে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল। কারণ, কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই সাগরদিঘিতে থমকে ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা। যদিও তৃণমূল সেই অভিযোগ নস্যাৎ করেছিল আগেই।

[আরও পড়ুন: ‘দিদি-ভাইপো খাবে, আমরা খাব না, তা হবে না’, DA মঞ্চে বিস্ফোরক সোনালি গুহ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.