সুবীর দাস, কল্যাণী: এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে নদিয়ার চাকদহ থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেনসিডিল। ১২ নম্বর জাতীয় সড়কে আটক করা হয় দুটি গাড়ি। ভিতর থেকে উদ্ধার হয় ১৯৭টি বাক্স। যাতে ১৯৭০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঘটনায় বনগাঁর এক বাসিন্দা-সহ তিনজনকে আটক করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে গোপনসূত্রে খবর আসে চাকদহ থানার অন্তর্গত মহানালা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনারে বিপুল পরিমাণে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এসটিএফ ও রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা এলাকায় যৌথ অভিযান চালান। জাতীয় সড়কে সন্দেহজনক দুটি কন্টেনার আটকায় পুলিশ।
একটি কন্টেনারে সামনের দিকে বোঝাই ছিল অসংখ্য কাপড়ের টুকরো। ঠিক তার পেছনে ছিল প্রচুর ফেনসিডিল। একইভাবে দ্বিতীয় কন্টেনারের সামনের দিকে কাঁচা বাদাম বোঝাই বস্তার পেছনে ছিল ফেনসিডিলের বোতলগুলি। তল্লাশি শুরু করতেই ১৯৭টি বাক্সে প্রতিটিতে ১০০টি করে ফেনিসিডিল উদ্ধার হয়। মোট ১৯৭০০ বোতলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় কৃষ্ণ রায় নামে বনগাঁর গেরাপোতা এলাকার এক ব্যক্তি-সহ গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ফেনসিডিল গুলি প্রয়াগরাজ থেকে আনা হচ্ছিল। পুলিশের অনুমান, সেগুলি বনগাঁ বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল পাচারকারীদের।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে