Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
ABVP

কালিয়াগঞ্জ কাণ্ড: ময়নাতদন্তকারী চিকিৎসকদের ছুটি নিয়ে বিতর্ক! এসপি অফিস ঘেরাও ABVP’র

রণক্ষেত্র এলাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১৪:৫৩

options
link
কালিয়াগঞ্জ কাণ্ড: ময়নাতদন্তকারী চিকিৎসকদের ছুটি নিয়ে বিতর্ক! এসপি অফিস ঘেরাও ABVP’র zoom
Advertisement

শংকরকুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কাণ্ডের পর পেরিয়েছে প্রায় তিনদিন। তবে এখনও অগ্নিগর্ভ এলাকা। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে পাননি জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। এদিকে ছুটিতে ময়নাতদন্তের দায়িত্বে থাকা ২ চিকিৎসক। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এদিকে প্রশাসনের ভূমিকার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করেছে মৃতার পরিবার ও এবিভিপি।

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর কারণ, ধর্ষণ ও খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে টানাপোড়েন জারি। পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছে নাবালিকা। এদিকে মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। NCPCR-এর তরফেও জানানো হয়েছে, চারপাশের বক্তব্য অনুযায়ী তাঁদের ধারণা যৌন নিগ্রহের শিকার হয়েছিল মৃতা। কিন্তু গতকাল চিকিৎসক ও পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট তলব করলেও সোমবার দুপুর পর্যন্ত তা হাতে পাননি বলেই দাবি NCPCR চেয়ারপার্সনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল সাংসদ অপরূপা পোদ্দারের, হাই কোর্টে দায়ের মামলা]

সোমবার NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে চিকিৎসক জেলা প্রশাসনের আধিকারিকদের ডাকা হয়েছিল। গতকাল থেকে অপেক্ষা করেছি। চিকিৎসকরা আসেননি। শোনা যাচ্ছে, ২ চিকিৎসক নাকি ছুটিতে। কেন তাদের ছুটিতে পাঠানো হল। এডিএম দেখা করেছেন কিন্তু রিপোর্ট হাতে পাইনি।” ফলত শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও রিপোর্টের অপেক্ষায় প্রিয়াঙ্ক।

এদিকে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের ভূমিকার প্রতিবাদে রাস্তায় নামে মৃতার পরিবার ও এবিভিপি। মিছিল করে কর্ণজোড়ায় এসপি অফিসের সামনে যান বিক্ষুব্ধরা। তাঁদের বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মিছিল। ধস্তাধস্তিতে জড়ায় পুলিশের সঙ্গে। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ।

[আরও পড়ুন: কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু: CBI তদন্ত, পরিবারকে নিরাপত্তার দাবিতে হাই কোর্টে দায়ের মামলা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.