নাতির নামকরণের অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। চালক আচমকা ব্রেক কষায় চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতির ধলামোড়ে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃতের নাম অভয় রায়। বয়স ৭৫ বছর। বীরভূমের রামপুরহাটের কালিসরা পাড়া এলাকার বাসিন্দা তিনি। শনিবার সামশেরগঞ্জের নিমতিতায় মেয়ের শ্বশুরবাড়িতে নাতির নামকরণের অনুষ্ঠানে গিয়েছিলেন অভয় রায় ও তাঁর স্ত্রী লক্ষ্মী। রাতে বাড়ি ফেরার জন্য সাজুরমোড়ে সরকারি বাসে ওঠে দম্পতি। বাসে প্রচণ্ড ভিড় থাকায় গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন অভয়বাবু। ধলামোড়ের কাছে আচমকা বাসের চালক ব্রেক কষেন। তাতেই বাস থেকে ছিটকে সোজা রাস্তায় পড়ে যান বৃদ্ধ। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।
আরও পড়ুন:
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভয়বাবুকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় সুতি থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, কেন আচমকা ব্রেক কষেছিলেন চালক। তাঁর কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে দেখা হবে দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’