রমনী বিশ্বাস, তেহট্ট: পুলিশের গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু। আহত গাড়িতে থাকা দুই পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার জিৎপুরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন হালদার। পেশায় মাছ ব্যবসায়ী। অন্যন্যদিনের মতোই এদিন তেহট্ট থানার বেতাই পাম্প সংলগ্ন বাজারে ছিলেন তিনি। বিক্রি শেষে দুপুরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। জিৎপুর এলাকায় উলটো দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি দ্রুতগতিতে এসে প্রথমে ধাক্কা দেয় নিরঞ্জনবাবুকে। এর পর একটি গাছে ধাক্কা দেয়।
[আরও পড়ুন: স্ত্রীর ‘শ্লীলতাহানি’র প্রতিশোধ নিতে হত্যা! বিস্ফোরক দাবি তৃণমূল নেতার জামাই খুনে ধৃতের]
ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জন হালদারের। গুরুতর জখম হন গাড়ির ভিতরে থাকা দুই পুলিশকর্মী। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, কী থেকে এই দুর্ঘটনা, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় এই ঘটনা।
[আরও পড়ুন: ‘নিজের দেশেই শরণার্থী, ভারতে স্বাধীন’, শিলিগুড়িতে দাঁড়িয়ে চিনকে তোপ দলাই লামার]
সর্বশেষ খবর
-
রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন! ‘বলির পাঁঠা করা হয়েছে’, দাবি স্ত্রীর
-
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
-
পঞ্চভূতে বিলীন হওয়ার ইচ্ছা, ধর্ম বদলে সমীরুদ্দিন হলেন সমীর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?
-
৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার, দাঁও মারছে বেআইনি গেস্ট হাউসগুলিও! বিপাকে বাংলাদেশিরা