নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোরবেলা কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল৷ কিন্তু শেষ মূহূর্তে লরিটি দেখতে পেয়ে বাসের স্টিয়ারিং ঘুরিয়ে নিয়েছিলেন চালক৷ আর তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাসের যাত্রীরা৷ এড়ানো গিয়েছে সরাসরি সংঘর্ষ৷ তবে বাসটির একটি দিকে ধাক্কা লেগে নয়ানজুলি খালে উল্টে যাওয়ায় যাত্রীরা কমবেশি আহত হয়েছেন৷
এই ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে বাগনান থানার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে৷ এদিন ভোরে একটি বাস মধ্যমগ্রাম থেকে দিঘা যাচ্ছিল৷ সেই সময় ওই এলাকায় একটি মালবোঝাই লরি দাঁড়িয়ে ছিল৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা খুবই কম থাকায় লরিটি দেখতে পাননি বাসের চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে বাসটি৷ তবে শেষ মূহূর্তে লরিটি দেখতে পেয়ে কোনওমতে স্টিয়ারিং ঘুরিয়ে নেন তিনি৷ তাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়৷ সরাসরি সংঘর্ষ এড়ানো গেলেও বাসটির একটি দিকে লরির ধাক্কা লেগে তা নয়ানজুলি খালের ধারে উল্টে যায়৷ খালে তখন জল ছিল না৷ স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করেন৷ ৫০ জনের মতো যাত্রী কমবেশি আহত হয়েছেন৷ তাঁদের উদ্ধার করে বাগনান হাসপাতালে, পরে পাঁচজন যাত্রীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার