সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকেশ্বর থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের৷ দুর্ঘটনায় জখম ছ’বছরের এক শিশুকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে৷ শুক্রবার ভরসন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে হরিপালের কাছে৷
পুলিশ জানিয়েছে, মৃত তিনজনের নাম বলরাম দাস (৬০), ভবানী দলুই (৪০) ও প্রতিমা নস্কর(৪৩)৷ মৃতেরা সকলেই হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়া থেকে একটি অটো ভাড়া করে এঁরা সকলেই তারকেশ্বরের শিব মন্দিরে নীল ষষ্ঠীর পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে সন্ধ্যায় সকলেই অটো করে উলুবেড়িয়ার বাড়িতে ফিরছিলেন৷ হরিপাল গজার মোড়ের কাছে উলটোদিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা অটোটিকে ধাক্কা মারে৷
দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোর চার জন৷ তাদের স্থানীয় মানুষ উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলরাম দাস, ভবানী দলুই ও প্রতিমা নস্করকে মৃত ঘোষণা করেন৷ গুরুতর আহত ছয় বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ শুক্রবার ভরসন্ধ্যায় এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার