সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল তপন বিশ্বাস নামে এক চিকিৎসককে৷ মেমারিতে আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি৷
জানা যাচ্ছে, বাদুড়িয়ার নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ আসন্নপ্রসবা যাতে নার্সিংহোম ছেড়ে না যায়, তার ব্যবস্থা করতেন তিনিই৷ ঘটনায় সিআইডি তদন্ত শুরু করার পর থেকেই গা-ঢাকা দেন তিনি৷ গোড়া থেকেই এই চিকিৎসকের খোঁজে ছিলেন গোয়েন্দারাও৷ অবশেষে তাকে গ্রেফতার করা হল৷
এর আগে সন্তোষ সামন্ত নামে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল৷ গত বৃহস্পতিবার ঠাকুরপুকুরের একটি হোম থেকে উদ্ধার করা হয়েছিল দশ শিশুকে৷ সেই হোমের কর্মীদের জেরা করেই পাণ্ডাদের খোঁজ পান গোয়েন্দারা৷ গ্রেফতার করা হয় বিমল অধিকারীকে৷ পরে গ্রেফতার করা হয় তার সহযোগী বাসন্তী চক্রবর্তীকেও৷
অভিযুক্ত চিকিৎসক তপন বিশ্বাসকে গ্রেফতারের পর এই কাণ্ডের আরও শিকড়ে পৌঁছানো যাবে বলেই বিশ্বাস গোয়েন্দাদের৷
সর্বশেষ খবর
-
পিয়ারলেসে অস্ত্রোপচারে হাতে ফিরল জোর, দ্বিতীয় দিনেই বাড়ি ফিরলেন মহাগুরু
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি