পলাশ পাত্র, তেহট্ট: ছেলে মোবাইল চুরি করেছে। এমন খবর বাবার কানে যেতেই তীব্র অসম্মান বোধ করেন তিনি। ছেলেকে ডেকে এই অপবাদের জন্য ছেলেকে বকাবকি করেন। বাবার বকুনি সহ্য করতে পারেনি একাদশ শ্রেণির রাজু পোদ্দার এক ছুটে কৃষ্ণনগর-করিমপুর রোডে পৌঁছে চলন্ত বাসের সামনে ঝাঁপ দেয় সে। বুধবার বিকেলে তেহট্টের বেতাইয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম অবস্থায় রাজুকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার মৃত্যু হয় তার।
(সাত সকালে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী)
পুলিশ জানিয়েছে, মৃত রাজু পোদ্দারের বাড়ি বেতাই নূতন পাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেতাইয়ের এক যুবকের মোবাইল খেলার মাঠ থেকে চুরি হয়ে যায়। সেই নিয়েই রাজুর উপর সন্দেহ করে অনেকে। চুরির বদনামও রটে। গোটা পাড়ায় খবর ছড়িয়ে পড়লে রাজুর বাবাও সবটা জানতে পারেন। তারপরই ছেলেকে বকাবকি করেন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে দৌড়ে কৃষ্ণনগর-করিমপুর রোডের উপর বাসের সামনে গিয়ে সে ঝাঁপ দেয়। অল্পের জন্য বেঁচে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটনায় সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এদিন সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই কিশোর। পুলিশ জানিয়েছে, কীভাবে মোবাইলটি চুরি হল বা কে চুরি করেছে, সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে।
(জলপাইগুড়িতে রেলের পরিত্যক্ত ঘরে লাইসেন্সবিহীন হোমের হদিশ)
সর্বশেষ খবর
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তমকুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্মশতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
-
এল নিনোয় বৃষ্টির ঘাটতি দেশে, বাংলায় বর্ষণ বেশি